লেবাননে ২ ইসরায়েলি সেনা নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বিষয়টি স্বীকার করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

সোমবার (২ মার্চ) থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তারা বলছে, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে। হিজবুল্লাহও মাঝে মাঝে ইসরায়েলে রকেট ছুড়ে হামলা চালাচ্ছে। এবার ইসরায়েল-হিজবুল্লাহ লড়াই শুরু হওয়ার পর এই প্রথম ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনা ঘটল।

সূত্র: আল জাজিরা।