আফ্রিদিরা ঢাকায়

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা। রবিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে ক্রিকেটাররা, শনিবার এসেছেন প্রধান কোচ মাইক হেসন-সহ কোচিং স্টাফের অন্য সদস্যরা। বাংলাদেশ সফরে আসার আগে করাচিতে হানিফ মোহাম্মদ হাই পারফরম্যান্স সেন্টারে ২ দিনের নিবিড় অনুশীলন করেছে পাকিস্তান দল। ১১ বছর পর ঢাকায় ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। এর আগে ২০১৫ সালে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ, যে সিরিজে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল স্বাগতিকরা। সোমবার অনুশীলন শুরু করবে পাকিস্তান, প্রথম ম্যাচ ১১ মার্চ বুধবার।