যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও মোটরসাইকেলসহ হাসানুজ্জামান নামে এক যবুককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৯ মার্চ) ভোরে কায়বা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হাসানুজ্জামান (৩০) উপজেলার গোগা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের বাসিন্দা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সোমবার ভোরে কায়বা সীমান্ত এলাকা দিয়ে এক যুবক বাইসাইকেল যোগে আসলে বিজিবির সন্দেহ হলে তার গতি রোধ করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছে ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়। এসময় পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।
আটকের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়। সীমান্ত এলাকায় চোরাকারবারি ও মাদককারবারি বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।