ঢাকা-১৬ আসনের নির্বাচিত সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেনের (অব.) ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
আজ সোমবার দুপুরে মিরপুর ৬ নম্বর বাজার মসজিদের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে সমাবেশে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে বাসাবাড়ি থেকে ময়লার বাড়তি বিল নেওয়া এবং চাঁদাবাজি বন্ধের দাবি জানান।