দারুল এহসান তাহফিজুল কোরআন মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানীর মহাখালীর দক্ষিণপাড়ার নিকেতন বাজার গেটে অবস্থিত দারুল এহসান তাহফিজুল কোরআন মাদ্রাসা ইফতার মাহফিল অনুষ্ঠিত।

সোমবার (৯ মার্চ) ১৯ রমজান দারুল এহসান তাহফিজুল কোরআন মাদ্রাসায় ছাত্র ও শিক্ষকদের অংশগ্রহণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে মাদ্রাসার ছাত্ররা একসাথে ইফতার করেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার পরিচালক হাফেজ মো. জাকির হুসাইন, মাওলানা মো. ছাব্বির আহমাদসহ মাদ্রাসার ছাত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

মাদ্রাসার পৃষ্ঠপোষক কবির আহমেদ সাহেবের সহযোগিতায় ইফতার মাহফিলটি সুন্দরভাবে সম্পন্ন হয়।