ফ্যাসিস্ট সরকারের আমলে গুম ও খুনের শিকার এবং চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে ব্যাতিক্রমী ইফতার মাহফিল করে বৃহত্তর বগুড়া সমিতি’র শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ ও শিক্ষার্থীরা। সোমবার (৯মার্চ) বিকাল ৫টায় ঢাকায় শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ আয়োজনে ফ্যাসিবাদের আমলে গুমের-খুনের শিকার ও জুলাই শহীদ-আহত পরিবারের সদস্য এবং তাদের সন্তানরা উপস্থিত ছিলেন। বৃহত্তর বগুড়া সমিতি, শেকৃবি’র আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় সহ-স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার।
বৃহত্তর বগুড়া সমিতির প্রধান উপদেষ্টা ও ইউট্যাবের যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. এফ এম আমিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এএসএম গোলাম হাফিজ কেনেডি, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রাশেদুল ইসলাম, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেলাল, ট্রেজারার অধ্যাপক মো. আবুল বাশার ও প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, কৃষিবিদ মাহমুদুল হাসান খান এবং মো. নাহিয়ান হোসেন।
অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ ভিকটিমদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা শিশুদের খোঁজ-খবর নেন এবং তাদের হাতে ঈদের উপহার তুলে দেন। ইফতার মাহফিলের আগে গুম ও খুনের শিকার পরিবার এবং জুলাই গণআন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে বৃহত্তর বগুড়া সমিতি, শেকৃবি’র উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ প্রদান করা হয়।