বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সদস্য ও সময়ের আলোর সাবেক সিনিয়র রিপোর্টার রাজু আহমেদ রাসেল আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪১ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে আনুমানিক ২টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাজু আহমেদকে মৃত ঘোষণা করেন। তিনি তার মা, দুই বোন এবং সহধর্মিণীসহ পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।