স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমী। তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের অধ্যাপক।
গতকাল স্বাস্থ্য মন্ত্রনালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব সানজিদা শারমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
জালাল উদ্দিন রুমী বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব- এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি। এর আগে চব্বিশের অভ্যুত্থানের পর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ছিলেন।