সাটুরিয়া প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

মানিকগঞ্জের সাটুরিয়া প্রেসক্লাবের উদ্যোগে বাৎসরিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা হলরুমে এ আয়োজন করা হয়।

ঐতিহ্যবাহী সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার সরকার। 

এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সহধর্মিণী ও সাটুরিয়া লেডিস ক্লাবের সভাপতি এস. কে. সাইকা জেরিন, সাধারণ সম্পাদক রোমা আক্তার, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আওয়াল খান এবং গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ দেওয়ান কউশিক আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া কৃষি কর্মকর্তা মোসা. তানিয়া তাবাসসুম, সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মো. খোকন হোসেন, সাটুরিয়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাটুরিয়া জোনাল অফিসের ডিজিএম মো. ওয়ালিউর রহমান, সাটুরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মাখছুদ হোসেন, সাটুরিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাকিল মাহমুদ এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. মাইনুদ্দিন।

রাজনৈতিক অঙ্গনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিন আযাদ বিপ্লব, সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মহসিন উজ্জামান এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাটুরিয়া যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রানা মল্লিক।

সাটুরিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক মো. হাসান ফয়জী, সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল রানা খান, সাটুরিয়া সাংবাদিক সমিতির সভাপতি মো. আপেল মাহমুদ চৌধুরী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. আল মামুন, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম শিরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহাবুবুর রহমান রানা, দপ্তর সম্পাদক মো. হৃদয় মাহমুদ রানা, সাবেক কার্যকরী সদস্য মুহাম্মদ লুৎফর রহমান, সাবেক কোষাধ্যক্ষ মো. মইনুল ইসলাম, সিনিয়র সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান, মো. মোতালেব হোসেন, মো. কাউসার আহমেদ এবং দৈনিক ইত্তেফাকের মানিকগঞ্জ প্রতিনিধি এম. নজরুল ইসলামসহ আরও অনেকে।

এছাড়াও সাটুরিয়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

ইফতারের আগে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাটুরিয়া মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি মাসুদুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির এই আয়োজনকে সাধুবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও সাংবাদিক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে।