এবার এক মঞ্চে শাকিরা-দিলজিৎ?

আগামী ১০ এপ্রিল ভারতের মুম্বাইয়ে প্রথম বড় কনসার্টে মঞ্চ মাতাবেন পপ তারকা শাকিরা। এরপর ১৫ এপ্রিল আরেকটি বড় লাইভ শো হবে দিল্লিতে। আন্তর্জাতিক সংগীত দুনিয়ার বড় তারকারা এ বছর ভারতে যে কয়েকটি বড় কনসার্ট করতে চলেছেন, তার মধ্যে এই অনুষ্ঠান দুটিকে অন্যতম বড় ইভেন্ট বলেই মনে করা হচ্ছে। 

এই ঘোষণার মাঝেই নতুন জল্পনা শুরু হয়েছে। খবর রটেছে, মুম্বাইয়ের কনসার্টে বিশেষ অতিথি হিসেবে হাজির হতে পারেন পাঞ্জাবি তারকা দিলজিৎ দোসাঞ্জ। যদিও এই সহযোগিতার বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবু সম্ভাবনাটুকুই ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোড়ন তুলেছে।