ফের ঢাকা মাতাবেন ওটিলিয়া ব্রুমা

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৬:২৮ পিএম

প্রায় চার বছর পর আবারও ঢাকা মাতাতে আসছেন রোমানিয়ান পপ গায়িকা ওটিলিয়া ব্রুমা। সোশ্যাল মিডিয়ায় খবরটি নিজেই জানিয়েছেন এই তারকা।  জানা গেছে, ইমেকার্স বাংলাদেশের আয়োজনে আগামী ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে বিশেষ এই সংগীত আয়োজন। অনুষ্ঠানে সরাসরি মঞ্চে পারফর্ম করবেন তিনি। 

এর আগে ২০২২ সালের জুলাইয়ে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন ওটিলিয়া। সে সময় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি (আইসিসিবি) নকিয়া জি২১-এর উদ্বোধনী আয়োজনে লাইভ পারফর্ম করেন তিনি। তাঁর জনপ্রিয় গান ও প্রাণবন্ত পরিবেশনায় মুগ্ধ হয়েছিলেন উপস্থিত দর্শক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত