বজ্র ও বৃষ্টির পূর্বাভাস ঢাকায়

ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। এসময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৭ থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, এই দিন দিনের তাপমাত্রা  অপরিবর্তীত থাকতে পারে।  আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

আবহাওয়া অফিস জানায়, পঞ্চিম ও  দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (১১ মার্চ) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৬মিনিটে। আগামীকাল শুক্রবার (১৩ মার্চ) সূর্যোদয় হবে ভোর ৬টা ১০ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের রেকর্ড নেই।