বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ এএম

রাজধানীর বাড্ডার সাতারকুলে একটি ফার্নিচারের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে সাতারকুল এলাকায় ফার্নিচারের একটি গোডাউনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ৯টা ১৯ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত