ক্যাম্পাসের নিরাপত্তা প্রহরীদের সাথে ছাত্রদল নেতার ইফতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা প্রহরীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চবি শাখা যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট পুলিশ বক্সে এই ইফতার আয়োজন করা হয়। 

এ সময় ক্যাম্পাসের নিরাপত্তা দপ্তরের সুপারভাইজার মোহাম্মদ নুরউদ্দিন বিশ্বাসসহ বিভিন্ন স্তরের নিরাপত্তা প্রহরীরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিল আয়োজন সম্পর্কে জালাল সিদ্দিকী বলেন, ‘যারা দিনরাত পরিশ্রম করে ক্যাম্পাসকে নিরাপদ রাখতে সচেষ্ট থাকেন, তারাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারেরই অংশ। তাই শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তাদের সঙ্গে শিক্ষার্থীদের বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই আজকের এই ইফতার আয়োজন করা হয়েছে।’

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন— চবি ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ নেছার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম হিমেল, মোহাম্মদ সাহাব আহমেদ, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক হুমায়ুন কবির রাকিব, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. জামিল এবং দিপু ও নাবিল।