শাহজালাল বিমানবন্দর

তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে বসছে দুই মন্ত্রণালয়

দীর্ঘদিন আটকে থাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আবারও আলোচনা শুরু করছে সরকার। এ লক্ষ্যে আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বৈঠকে জাপান কনসোর্টিয়ামের সঙ্গে বাংলাদেশের পক্ষে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রতিনিধিরা থাকবেন।

সূত্র জানায়, নতুন বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই হবে এ বিষয়ে প্রথম আনুষ্ঠানিক আলোচনা। দীর্ঘদিন ঝুলে থাকা চুক্তিগত ও পরিচালনাগত জটিলতা নিরসনের মাধ্যমে টার্মিনালটি দ্রুত চালুর পথ খুঁজতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

আজকের আলোচনার ফল আগামীকাল প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে, সেখান থেকেই পরবর্তী নীতিগত সিদ্ধান্ত আসবে।