‘ইরানকে ভেঙে দিতে চায় যুক্তরাষ্ট্র-ইসরাইল’

চলমান যুদ্ধে ইরানকে দুর্বল করে দেশটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল- এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র-ইসরাইল ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে দেশটিকে দুর্বল করা এবং বিভক্ত করার পরিকল্পনা করছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এবং জায়নিস্ট শাসকগোষ্ঠী এমন অশুভ উদ্দেশ্য ও লক্ষ্য অনুসরণ করছে- যার মাধ্যমে তারা ইরান এবং বড় বড় ইসলামি দেশগুলোকে দুর্বল ও বিচ্ছিন্ন করে দিতে চায়।

ইরানের প্রেসিডেন্ট বলেন, এসব চাপ ও হামলার মধ্যেও ইরান নিজেদের অবস্থান থেকে সরে যাবে না এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে প্রতিরোধ চালিয়ে যাবে।

সূত্র: আলজাজিরা