কুমিল্লার মুরাদনগরে একটি ভাড়া বাসা থেকে চাষী সাইফুল ইসলাম (৩৫) নামে এক কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর বাজারের সেলিম ডাক্তারের ভবনের দ্বিতীয়তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। শিক্ষক সাইফুল ইসলাম পরিবারের একমাত্র সদস্য এবং ব্যক্তিগত জীবনেও ছিলেন অবিবাহিত।
জানা যায়, ২০২২ সালের ১ নভেম্বর থেকে রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজে ইংরেজি বিষয়ের খ-কালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পাশের ভাড়াটিয়ারা জানান, গত রবিবার শিক্ষার্থীরা এসে ডাকাডাকি করে কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তারা চলে যান। গতকাল দুপুরে বাসা থেকে পচা গন্ধ বের হলে আশপাশের লোকজনকে খবর দিলে তারা এসে পুলিশকে খবর দেয়। বিকেলে পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।