দিঘলিয়ায় বোমা বিস্ফোরণে যুবক আহত

খুলনার দিঘলিয়ার সেনহাটি বালিকা বিদ্যালয়ের পশ্চিম পাশে বোমা বিষ্ফোরণে সাইফুল (২১) নামে এক যুবক আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার সেনহাটী বালিকা বিদ্যালয় সংলগ্ন মৃত. মঞ্জুরুল ইসলামের স্ত্রী সালমা ইসলামের বাড়ির স্টোর রুমের পাশে ব্যাগে বৈদ্যুতিক তার সাদৃশ্য দেখতে পেয়ে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত বিষয়টি সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী মিন্টুকে ফোন করে বিষয়টি জানান। ইউপি সদস্য এসে বাড়ির মালিকের ছেলে সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে বাঁশের লাঠী দিয়ে টান দিলে বিকট শব্দে বিষ্ফোরিত হয়। এতে স্থানীয় বাসিন্দা সাইফুল সামান্য আহত হয়েছেন।

দিঘলিয়া থানার (তদন্ত ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেছেন, র‌্যাবের বোমা বিশেষজ্ঞ এসেছিল। তারা বোমা সাদৃশ্য বস্তুটি নিষ্ক্রিয় করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।