নকলায় ডেঙ্গু রোধে মাইকিং, মাস্ক ও লিফলেট বিতরণ

শেরপুরের নকলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা মূলক কার্যক্রম এবং পৌর এলাকার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী (এমপি) উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

নকলা পৌরসভার আয়োজনে প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ সামগ্রী বিতরণ, মাস্ক বিতরণ, লিফলেট প্রচারসহ প্রধান সড়কের পাশে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করা হয়। 

প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, প্রতি শনিবার সরকারি ভাবে দিনব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। আপনারা লম্বা হাতার কাপড় পরিধান করবেন, প্রতিদিন মশারি টাঙিয়ে ঘুমাবেন।

এ সময় এমপি ফাহিম চৌধুরী বলেন, ডেঙ্গু রোধে চিকিৎসা নয়, ডেঙ্গু প্রতিরোধ করাই এর সঠিক চিকিৎসা। আপনার এলাকায় ড্রেনের জমে থাকা পানি, বাড়ির আঙ্গিনায় টবে জমে থাকা পানি এবং ময়লা আবর্জনাতেই ডেঙ্গু জন্ম নেয়। তাই ডেঙ্গু থেকে বাঁচতে সব সময় এগুলো পরিস্কার রাখাটা জরুরি।