ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির মাসিক সভা-ইফতার মাহফিল

জমকালো আয়োজনে ঝিনাইদহ জেলার দোকান মালিক সমিতির মাসিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪মার্চ) ঝিনাইদহ শহরের ঢাকা কমিটির সেন্টারে আয়োজন করা হয়। ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো.  আনোয়ারুল ইসলাম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী অ্যাডভোকেট এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সহ-সভাপতি জাহিদুল ইসলাম, ঝিনাইদহ ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সহ-সভাপতি এম রবিউল ইসলাম রবি, জেলা দোকান মালিক সমিতির নেতা আলমগীর হোসেন, আজিজুল ইসলাম সান্ডি ও আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন সড়ক ও আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান খান মিঠু। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এম এ মজিদ মো. আনোয়ারুল ইসলাম বাদশাকে ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি ও মনিরুজ্জামান খান মিঠুকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।