ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান এলাকায় গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনার উদ্দেশ্যে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ- যশোর মহাসড়কের কেয়াবাগ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রথম ভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, সকালে কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বাসের সামনের চাকার এক্সেল ভেঙ্গে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে আহত হয় বাসের অন্তত ২০ জন যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মৃত্যুঞ্জয় এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের জন্য কাজ করা হচ্ছে।
ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০