৯ এপ্রিল ঢাকায় শুরু হচ্ছে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা-ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬। প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে অনুষ্ঠিত ২১তম এই আসরে এবার টাইটেল স্পন্সর হিসেবে যোগ দিল দেশের নবীনতম বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা।
রাজধানীতে এয়ারলাইনটির অফিসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে পর্যটন মেলার আয়োজক শীর্ষস্থানীয় ভ্রমণ ও পর্যটন প্রকাশনা দা বাংলাদেশ মনিটর এবং এয়ার অ্যাস্ট্রার মধ্যে এতদসংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দা বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে কাজী ওয়াহিদুল আলম বলেন, ‘আমরা দেশের উদীয়মান এবং প্রতিশ্রুতিশীল একটি এয়ারলাইনকে ঢাকা ট্রাভেল মার্টের টাইটেল স্পন্সর হিসেবে পেয়ে সত্যিই আনন্দিত। বৈশ্বিক সংকটের কারণে আমাদের এবারের আয়োজনে অনেক চ্যালেঞ্জ থাকলেও আমরা ভ্রমণ ও পর্যটন শিল্পের সঙ্গে যুক্তদের কাছ থেকে অভাবনীয় সাড়া পেয়েছি।’
এয়ার অ্যাস্ট্রা বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর এবং সিলেটে দৈনিক ১৪টি ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে এয়ারলাইনটির বহরে ৪টি উড়োজাহাজ রয়েছে।