অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পণ্যের কৃত্রিমসংকট সৃষ্টি করছে এমন অভিযোগ করছেন নাগরিকরা। তারা বলেন, বাজারে ভেজাল ও নিম্নমানের পণ্যের বিস্তার ঘটেছে। অসাধু ব্যবসায়ী মজুদদারি ও কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হচ্ছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমিয়ে দিচ্ছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে অসাধু ব্যবসায়ীর কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তারা। বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এই প্রতিবাদ সভার আয়োজন করেছে।
সভায় ক্যাব সভাপতি এ. এইচ. এম, সফিকুজ্জামান অভিযোগ, সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ছে। মধ্যবত্তি ও গরিব মানুষের ভোগান্তি বাড়ছে। তাই দ্রুত সিন্ডিকেট ভেঙে বাজারে স্বস্তি ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।
সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, উৎপাদনপর্যায়েই নিরাপদ ও সাশ্রয়ী মূল্যে পণ্য উৎপাদন নিশ্চিত করতে হবে। পাশাপাশি বড় বাজারগুলোয় সিন্ডিকেট ভেঙে ভেজাল ও বিষাক্তপণ্যের বিরুদ্ধে কঠোর নজরদারি চালাতে হবে।