দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৪৩ জন এবং হাম শনাক্ত হয়েছে ৭৪ জনের। সে হিসাবে চলতি বছরের ১৫ মার্চ থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে ৯৯১ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০০ শিশুর। বাকি ৮৯১ শিশুর মৃত্যু হামের উপসর্গে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জন। হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৬৪১ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর ঢাকায় ১ ও সিলেটে ২ জন। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩১৮ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের।