এইচএসসি পরীক্ষা ২০২৬

সরকারি বাঙলা কলেজসহ ১৪টি কেন্দ্র বাতিল

উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা ২০২৬-এর জন্য নির্ধারিত ১৪টি পরীক্ষা কেন্দ্র বাতিল করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের এক আদেশে বলা হয়েছে, বাতিল করা কেন্দ্রগুলোর মধ্যে ঢাকা মহানগরীর পাঁচটি এবং ঢাকা মহানগরীর বাইরে নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও কিশোরগঞ্জ জেলার ৯টি কেন্দ্র রয়েছে। বাতিল করা কেন্দ্রগুলো হলো সরকারি বাঙলা কলেজ, কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ, কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল ব্যাংক পাবলিক কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস কলেজ, রূপগঞ্জের ভুলতা উচ্চমাধ্যমিক বিদ্যালয়, আদর্শ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ, নরসিংদীর নারায়ণপুর রাবেয়া কলেজ, টাঙ্গাইলের কালিহাতীর শহীদ শাহেদ হাজারী কলেজ, ফরিদপুর মহাবিদ্যালয়, মাদারীপুরের চরমুগরিয়া কলেজ, রাজবাড়ীর ডা. আবুল হোসেন কলেজ এবং কিশোরগঞ্জের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ।