বাতিল শাকিরার ভারত কনসার্ট!

সব কিছু্ই চূড়ান্ত। অগ্রিম টিকিট বিক্রির স্রোতে কনসার্টের সময় ও ভেন্যুর সংখ্যাও বাড়ানো হয়েছে। এরইমধ্যে খবর এল ইরান-ইসরায়েল যুদ্ধের জেরে শাকিরার ভারত সফর বাতিল হচ্ছে। এমন খবর এখন বেশ জোরালোভাবে ঘুরছে বিনোদন দুনিয়ায়। তবে এখনো পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। 

খবর অনুযায়ী, ১০, ১১ ও ১৫ এপ্রিল মুম্বাই ও দিল্লিতে তার কনসার্ট হওয়ার কথা ছিল। এই শোগুলো ঘিরে ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। বিশেষ করে বহু বছর পর ভারতে পূর্ণাঙ্গ কনসার্ট করতে আসছিলেন শাকিরা—তাই আগ্রহটা ছিল স্বাভাবিকভাবেই বেশি। 

বর্তমান ইরান-ইসরায়েল সংঘাতের কারণে আন্তর্জাতিক ভ্রমণ, নিরাপত্তা ও লজিস্টিক ইস্যু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে—এমনটাই দাবি ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের। সেই কারণেই নাকি সফর স্থগিত বা বাতিলের কথা ভাবা হচ্ছে।কিছুদিন আগেই দর্শকদের চাহিদার কারণে মুম্বাইয়ে একাধিক শো যুক্ত করেছিলেন শাকিরা।