ক্রোম ব্রাউজারে জেমিনি এআই

সাধারণ ইন্টারনেট ব্রাউজার নয়। এবার গুগলের ক্রোম ব্রাউজার হলো এআই পাওয়ার্ড। এবসরহর অও এই ব্রাউজারে ইন্টিগ্রেট করা হয়েছে। এই কাজটি বেশ কিছুদিন আগেই হয়েছে। বিশ্বের কিছু জায়গায় এই সুবিধা পাওয়া গিয়েছে। এবার আরও কিছু দেশে এই সুবিধা নিয়ে এলো গুগল। সেই তালিকায় রয়েছে ভারত, কানাডা এবং নিউজিল্যান্ড। ক্রোম ব্রাউজারে এবসরহর ইন্টিগ্রেটেড হওয়ায় এখন ব্যবহারকারীরা যে কোনো কনটেন্ট এক ঝলকে সারাংশ করা, ইমেল লেখা বা ছবি এডিট করার মতো কাজ ট্যাব সুইচ না করেই করা যাবে।

কারা ক্রোমে জেমিনি এআই ব্যবহার করতে পারবেন

ভারত, কানাডা এবং নিউজিল্যান্ড যারা ম্যাকবুক, উইন্ডোজ এবং ক্রোমবুক প্লাসের ডিভাইস ব্যবহার করছেন, তারা ক্রোম ব্রাউজারে এই সুবিধা পাবেন। প্রথমে ডেস্কটপ এবং রঙঝ ব্যবহারকারী এই সুবিধা পাবেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখনই সরাসরি এই সুবিধা পাবেন না। কিন্তু তারা পাওয়ার বাটন চেপে ধরে থাকলে ক্রোম অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিভেট করতে পারবেন। এখন এই আপগ্রেডে এবসরহর ৩.১ মডেল ব্যবহার হচ্ছে। একাধিক ভাষায় কাজ করতে সক্ষম এই মডেল। গুগল ক্রোম এর মধ্যে এই ফিচার একেবারেই বিনামূল্যে ব্যবহার করা যায়।

জেমিনি ফিচার

ব্রাউজারে ডানদিকে ওপরে জেমিনি আইকন লেখা যাবে। সেটিকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করে কোনো ওয়েবপেজের তথ্যের সারাংশ করা যাবে, কোনো স্টাডি মেটেরিয়াল থেকে প্রশ্নপত্র বানানো যাবে। আগে কোন কোন ওয়েবপেজ দেখা হয়েছিল, সেগুলো সহজে খোঁজা যাবে।

ক্রোমের জেমিনি অন্যান্য গুগল অ্যাপের সঙ্গে ইন্টিগ্রেট করবে। এর মাধ্যমে ইউটিউবের কোনো ভিডিও বা জিমেইল-এর কোনো তথ্য থেকে বিশেষ বিশেষ অংশ খুঁজে বের করে আনা যাবে সহজেই। একাধিক ট্যাব খোলা থাকলে, কাজ করতে সমস্যা হয়। তাই নানা ট্যাবে খোলা সব তথ্য একসঙ্গে গুছিয়ে দেবে এআই। উদাহরণ স্বরূপ, ঘুরতে যাওয়ার জন্য নানা ওয়েবসাইটে হোটেলের দামের খোঁজ করা হলে, সবার তথ্যের তুল্যমূল্য বিচার করে গুছিয়ে দেবে এআই অ্যাসিস্ট্যান্ট। এখন Nano Banana 2  ইমেজ জেনারেশন মডেল সরাসরি ক্রোমে অ্যাড করা হয়েছে।

কতটা নিরাপদ

সাইবার দুনিয়ার বিপদ রোখার জন্য তৈরি এই প্ল্যাটফর্ম, এমনটাই বলা হয়েছে। প্রম্পট ইঞ্জেকশন অ্যাটাকে সমস্যা হয়েছে অনেক এআই প্ল্যাটফর্মের। গুগল জানিয়েছে, ক্রোম এই বিপদ চিনতে এবং সেগুলো ধ্বংস করতে সক্ষম। একাধিক সুরক্ষাবর্ম তৈরি করা হয়েছে বলে জানিয়েছে গুগল।