পটুয়াখালী-ঢাকা রুটে ঈদ যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায় করার দায়ে ডলফিন পরিবহনের সুপারভাইজার কাওছার হোসেনকে (৩৫) ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পাগলা এলাকায় পটুয়াখালীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
আদালত সূত্রে জানা যায়, ৭৫০ টাকার নির্ধারিত ভাড়ার পরিবর্তে এক যাত্রীর কাছ থেকে ১ হাজার টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এ দণ্ড দেওয়া হয়।
এ সময় ঢাকা-পটুয়াখালী রুটে চলাচলকারী অন্যান্য পরিবহন কাউন্টার সংশ্লিষ্টদেরও অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকতে সতর্কবার্তা প্রদান করা হয়।