নাটোরের সিংড়ায় বাড়ি বাড়ি গিয়ে ঈদসামগ্রী পৌঁছে দিয়েছেন পৌর জামায়াতে ইসলামীর আমির ও আসন্ন সিংড়া পৌরসভার নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মাওলানা সাদরুল উলা। পৌরসভার ১২টি ওয়ার্ডের ৬০০ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন তিনি।
বুধবার (১৮ মার্চ) সকাল থেকে ১২টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ৬০০ পরিবারের মাঝে এসব ঈদসামগ্রী বিতরণ করেন জামায়াত নেতা সাদরুল উলা।
এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার মো. মিজানুর রহমান, ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ এবং মহিলা বিভাগের নাটোর জেলার সহকারী পরিচালক মাসুমা নাসরিনসহ উপজেলার মহিলা বিভাগের দায়িত্বশীলবৃন্দ।