ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কোড্ডা কোড়াবাড়ী শ্যামনগর এলাকায় প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ- এর উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে ৬৫০ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালে কোড্ডা গাউছিয়া দাখিল মাদ্রাসার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোড্ডা গ্রামের প্রবীণ মুরব্বি আবুল হাসেম আসাদ মাস্টার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম টিপু ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হাসানুল ইসলাম টিটু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান নেছার উদ্দিন শের শাহ, মো. ফালু ডাক্তার, আশিকুর রহমান মিলন, মো. সোহরাব মেম্বার, মো. বরকত উল্লাহ তৌহিদ, মো. রুস্তম মেম্বার, মো. আব্দুল হাই, মো. রঙ্গু ভূঁইয়া, মো. নারু শাহ, মো. খাইরুল ইসলাম মস্তু এবং মো. মাহবীর ভূঁইয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. উজ্জ্বল রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পরান ইসলাম পলাশ, সজল রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ সময় কোড্ডা, কোড়াবাড়ি ও শ্যামনগর গ্রামের ৬৫০ জন অসচ্ছল মানুষের মাঝে পাঞ্জাবি, শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস ও টুপি বিতরণ করা হয়।
স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও প্রবাসীদের এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।