আফরোজা পারভীন
রূপবিশেষজ্ঞ রেড বিউটি স্যালন
ঈদের সকাল মানেই নতুন আলো, নতুন সাজ। পোশাকের সঙ্গে মেকআপ আর ছোটখাটো অলংকারে ফুটে ওঠে উৎসবের নিজস্ব ভাষা। এবারের ঈদে সাজ হোক স্বাচ্ছন্দ্য, রুচি আর আত্মবিশ্বাসের নিখুঁত মেলবন্ধন
সকালের সাজ সাদামাটা
ঈদের দিন সকালবেলা সবাই মূলত লাইট টোনের কাপড় পরে থাকেন। লাইট টোনের সঙ্গে খুব মানানসই একটা সেটেলড টোনের মেকআপ ভালো মানায়। এই সময়টাতে দেখা যায় সকালবেলা অনেক বেশি মেকআপ না করে টিনটেড ময়েশ্চারাইজার বা গ্লোয়িং ময়েশ্চারাইজার এ ধরনের পোডাক্টগুলো সবাই ব্যবহার করেন। এর সঙ্গে লিকুইড লাইট কালারের ব্লাশন বেছে নিলে ভালো হয়। চোখেও সেই ব্রাশ দিয়ে একটু পাফ এবং মাশকারা করে নিতে পারেন। আইব্রোসটা একটু এঁকে নিয়ে এবং সেই সঙ্গে লাইট কালারের লিপস্টিক হলে ভালো মানাবে। সকালে গোসলের পরে চুলটা ব্লো ডাই করে ছেড়ে রাখতে পারেন দেখতে ভালো লাগবে। সকালে সব বয়সীরাই এ ধরনের সাজ সাজতে পারেন। বিশেষ করে বাড়ির কর্ত্রীদের সকালের দিকটা কাজের চাপ একটু কম থাকে। সুতরা চুল ছেড়ে রাখা কিংবা সামনের চুলগুলো একটু টুইস্ট করে পেছনে কালো ক্লিপ বা পাঞ্চক্লিপ দিয়ে আটকে রাখতে পারেন। আর এটাই হতে পারে ঈদের দিনের সকালের স্নিগ্ধ সাজ।
দুপুরে পরিপাটি
দুপুর সাজটা আরও একটু সেটেলড হতে হয়। এ সময় অনেক বেশি ভাপসা গরম থাকে। ফলে এই সময়ে অনেক বেশি সাজ একদম মানায় না। তাই যে বিষয়টা মাথায় রাখতে হয় তাহলো অনেক বেশি গ্লোয়িং লুক না হয়ে একটু চোখের নিচে একটু পাউডার দিয়ে পাফ করে নিতে পারেন। বাকি সব আগের মতো থাকতে পারে। শুধু ব্লাশনের টোনটা একটু হালকা মব টোনের দিকে করতে পারে। লিপস্টিক চাইলে একটু চেঞ্জ করে নেওয়া যায়। লাইট টোনের কোনো শেড বেছে নিতে পারেন। বিশেষ করে পিঙ্ক বা ব্রাউনের নানা শেড আছে সেখান থেকে সকালের চেয়ে এক শেড বেশি টোন বেছে নিতে ভালো হয়। দুপুরের কাপড়ও কিন্তু সকালের মতো হলে ভালো হয়। এ সময়টা অনেক গাঢ় বা গর্জিয়াস কিছু হবে না। একটু আরামদায়ক মেটেরিয়ালের কাপড় এই সময়ের জন্য বেছে নিলে ভালো লাগবে।
রাতের গর্জিয়াস
রাতের সাজ বরাবরই একটু গর্জিয়াস হয়। রাতের বেলা আমরা আত্মীয়-বন্ধুদের বাড়িতে বেড়াতে যাই কিংবা পরিবার সবাই মিলে আত্মীয় পরিজনের বাড়িতে যাই। আবার বাড়িতে সবাই মিলে একটা গর্জিয়াস পার্টি করি। অনেকেই সাজতে পছন্দ করেন। রাতের জন্য অনেক কালারফুল গর্জিয়াস টোনের কাপড় পরলে ভালো দেখাবে। কাপড়ের সঙ্গে মিলিয়ে ডার্ক কালারের লিপস্টিক পরতে পারেন। হাইলাইটার ও গাঢ় রঙের ব্লাশন ব্যবহার করা যায়। চোখে একটু শিমারি শ্যাডো বা স্মোকি করে নিতে পারেন। চোখে আইল্যাশ ও লেন্স পরতে পারেন যারা পছন্দ করেন। চুলগুলো কার্ল করে বিভিন্ন স্টাইলে রাখতে পারেন।
চুলের সাজ
ঈদের হেয়ার কাট হিসেবে নানা কিছু আছে। অনেকেই ঈদের হেয়ার কাট হিসেবে এবার বিভিন্ন ধরনের লেয়ার বেছে নিচ্ছেন। বিভিন্ন ধরনের স্টাইপিং করতে পারেন। রড বিউটি স্যালনে যে হেয়ার কাটটা বেছে নিতে সবাইকে বলি সেটা হলো ফেসফ্লেমিং হেয়ার কাট। এই হেয়ার কাটটা এমন যে যার যেমন ফেস সে অনুযায়ী মুখের ফ্রেমটা সেট করে আমরা হেয়ার কাট দিয়ে থাকি। এভাবে হেয়ার কাট দিলে সে অনেক খুশি থাকে। তার হেয়ারকাটের সঙ্গে পারসোনালিটি মিলেমিশে তাকে একটা নতুন লুক দেয়।