কুনাফা

উপকরণ

স্টাফিংয়ের জন্য : তরল দুধ ২ কাপ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চা চামচ, ক্রিম চিজ ৪ কাপ, মোজোরোলা চিজ আধা কাপ, ভ্যানিলা এসেন্স আধা চা চামচ, চিনি ৬ চামচ।

লাচ্ছা সেমাই লেয়ার : লাচ্ছা সেমাই ২৫০ গ্রাম, বাটার সিকি কাপ মিক্সড বাদাম, ২ টেবিল চা চামচ, সিরাপ-চিনি ১ কাপ, পানি আধা কাপ।

প্রস্তুত প্রণালি : পাত্রে লাচ্ছা সেমাই ও গলানো বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিন। অন্য একটি পাত্রে তরল দুধ, কর্নফ্লাওয়ার, চিনি ভালো করে মিশিয়ে চুলায় দিয়ে ঘন হলে এর মধ্যে ক্রিম চিজ, মোজোরোলা চিজ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এর মধ্যে ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে চুলা থেকে নামিয়ে নিন।

চিনি ও পানি জ্বাল দিয়ে পাতলা সিরা তৈরি করুন। এবার গোল পাত্রে ভালো করে বাটার ব্রাশ করে নিন। এবার লাচ্ছা সেমাইয়ের অর্ধেক ঢেলে চেপে চেপে বিছিয়ে নিন। ওপর রান্না করা মিশ্রণ দিয়ে ওপরে বাদাম ছড়িয়ে দিন। এবার এর ওপর বাকি লাচ্ছা সেমাই দিয়ে চেপে দিন। ওভেনে  ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিরিশ মিনিট বেক করুন। নামিয়ে এর ওপর সিরাপ ঢেলে ফ্রিজে সেট হতে দিন তিন-চার ঘণ্টা। এরপর পরিবেশন করুন।