বান্দরবানের রিসোর্ট এলাকায় পড়ে ছিল মা-মেয়ের লাশ

বান্দরবানের দাঁতভাঙ্গা পাড়ার নির্মাণাধীন একটি রিসোর্ট সংলগ্ন এলাকা থেকে মা মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন দো ওয়াই মার্মা (২৬), বৃষ্টি তঞ্চঙ্গ্যা (৪)। তাদের বাড়ি মেঘলার কানাপাড়া এলাকায়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাতটার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

বান্দরবান ৩ নম্বর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অং সা হ্লা বলেন, সকাল ১১টার দিকে মেম্বার জানিয়েছেন একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। তবে সঠিক তদন্ত করলে কীভাবে মারা গেছে সেটি জানা যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে জানান, স্থানীয়দের সহায়তায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। ঘটনার পরে নিহতের স্বামী পলাতক। লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে।