বরগুনার আমতলীতে ঈদ উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে পিছিয়ে পরা বিভিন্ন বেদে পল্লিতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর উদ্যোগে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও নারীদের নিয়ে মেহেদী উৎসব পালিত ও ঈদের উৎসব পালন করতে ঈদ উপহার দিয়েছে " পজিটিভ আমতলী" নামে একটি মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে আমতলী পৌরসভার ব্লোকপাড় ওয়াপদা এলাকায় এ উৎসবের আয়োজন করা হয়।
বর্ণিল মেহেদী পরিয়ে দেওয়ার উৎসব ও উপহার বিতরণের মাধ্যমে বেদে সম্প্রদায়ের মানুষদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে এই ব্যতিক্রমী আয়োজন।
আয়োজনে আমতলীতে থাকা ১০ বছরেরও বেশি সময় ধরে বেদে পল্লি মানুষের মধ্যে মেহেদী উৎসব ও ঈদ উপহার হাতে তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান মোমেন আকন।
বেদে পল্লির কারিমা নামের এক শিশু জানায়, আমরা খুবই আনন্দিত। এর আগে কেউ কখনও আমাদের ঈদের জামা কাপড় দেয়নি। মেহেদী নিয়েও কেউ আসেনি। আমি আমার পরিবার নিয়ে খুব খুশি।
রেশমা সহ বেদে পল্লির একাধিক বেদে পল্লিরা জানায়, এমন আয়োজন আমতলী আসার পরে আর কেউ করে নাই। অনেক দিন যাবত আমতলীতে কিন্তু কেউ কখনো কিছু দেয় নাই। আমাদের বাচ্চাদের ঈদের জামা কাপড় পেয়ে তারা অনেক খুশি।
পজিটিভ আমতলীর প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান মোমেন আকন বলেন, আমাদের কার্যক্রম ছিন্নমূল মানুষদের নিয়ে। আজকেই প্রথম "পজিটিভ আমতলী " ব্যানারে আমাদের কার্যক্রম শুরু। আমরা আনন্দিত বেদে পল্লিতে এসে তাদের সাথে ঈদ ভাগাভাগি করতে পেরে। আমাদের সংগঠন আমতলী উপজেলার অসহায়, দুঃস্থ সকল মানুষের পাশে থেকে নিঃস্বার্থ এই পথচলা অব্যাহত থাকবে।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।