শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানযাত্রী মো. শাহাদাত খলিফা (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে বন্ধুদের সঙ্গে বেড়াতে বের হয় শাহাদাত। বেলা ৩টার দিক কুতুবপুর সীমানা এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে বহনকারী ভ্যানটিকে ধাক্কা দিলে শাহাদাত ছিটকে রাস্তায় পড়ে মাথা ফেটে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহাদাত খলিফা শিবচর উপজেলা দ্বিতীয়খণ্ড নিয়ামতকান্দি গ্রামের হিরু খলিফার ছেলে। সে দ্বিতীয়খণ্ড নুর ই আলম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।