ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তিনি সব সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকেন।
শনিবার (২১ মার্চ) সকালে তার ফেসবুক পোষ্টে চাঁদ রাত ও ঈদের সকাল ঘিরে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। তার এই পোস্টে ফুটে উঠেছে পারিবারিক ভালোবাসা, আনন্দ আর ঈদের উচ্ছ্বাস।
চাঁদ রাতের প্রস্তুতি থেকে শুরু করে ঈদের সকালের ব্যস্ততা—সবকিছুই তুলে ধরেছেন তিনি, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনার ঝড়, অনেকে তার এই আবেগঘন বার্তাকে ‘রিয়েল লাইফ ঈদের গল্প’ বলেও মন্তব্য করেছেন।
যেখানে ভক্তরা ভালোবাসা ও শুভেচ্ছায় ভাসাচ্ছেন প্রিয় এই অভিনেত্রীকে।
তার এক ভক্ত সালাম করিম লিখেন, পৃথিবীর সেরা ছবির একটা ছিলো আপু। তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। ঈদ মোবারক।
মোছাফিয়া ইসলাম তার পোষ্টকে ঘিরে লিখেছেন, মাশাল্লাহ পরীর দুইডানাই খুব সুন্দর