প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এবার ক্যারিয়ারের অন্যতম বড় অর্জনের সামনে। তার অভিনীত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা জায়গা করে নিয়েছে এবারের ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে। রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটির মাধ্যমে প্রথমবার ভেনিসের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের কোনো সিনেমা। আগামীকাল ২ সেপ্টেম্বর শুরু হচ্ছে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
সিনেমাটির সঙ্গে উৎসবে যাচ্ছেন সুনেরাহও। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আসলে অনেক খুশির খবর। অনেক আনন্দের খবর। এই সিনেমার সবার জন্যই বিষয়টি আনন্দের। দেশের সিনেমার জন্যও। আমিও ভেনিস চলচ্চিত্র উৎসবে যাচ্ছি।’ ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে সুনেরাহর প্রত্যাশাও বেশ ভালো। তার ভাষায়, সিনেমাটি ভালো হয়েছে এবং কাজটি করে তারও ভালো লেগেছে। পরিচালক ও পুরো টিমের প্রশংসাও করেন তিনি।
ভেনিসে গিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের প্রত্যাশা করছেন সুনেরাহ। বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্রবোদ্ধাদের সমাগম হবে সেখানে। তার আশা, এই উৎসব থেকে অনেক কিছু শেখার সুযোগ হবে। পরিচালক রুবাইয়াত হোসেনের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও সন্তুষ্ট সুনেরাহ। তিনি জানান, শুটিং শেষ হওয়ার পরও পরিচালক নিয়মিত যোগাযোগ রেখেছেন। প্রতি সপ্তাহে কথা বলেছেন। বিষয়টি তার ভালো লেগেছে।
শিল্পকলায় চলছে মুস্তাফা মনোয়ার স্মরণোৎসব
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির সাফল্য সম্পর্কে যা বললেন মাহদী আমিন