ইসফাহানে একাধিক বিস্ফোরণ

ইরানের ইসফাহানে বেশ কয়েকটি বিস্ফোরণের ছবি প্রকাশ করেছে ভাহিদ অনলাইন চ্যানেল। যেগুলোকে সোমবার (২৩ এপ্রিল) সন্ধ্যার বিমান হামলা বলে দাবি করা হয়েছে। এখন পর্যন্ত এই হামলাগুলোতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার তেহরানসহ অন্যান্য শহরের বেশ কয়েকটি স্থানে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার সকালে তেহরানের চিজার এলাকায় এক হামলায় ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক সাঈদ শামগাদরি তার দুই সন্তানসহ নিহত হয়েছেন।