ঈদের ছুটিতে ছাত্রীনিবাসে গণচুরি

বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউটের (ম্যাটস্) আবাসিক ছাত্রীনিবাসে ঈদের ছুটিতে গণহারে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ছাত্রীনিবাসের গ্রিল ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা, ইলেকট্রিক ডিভাইস, টেলিভিশন ও জামা-কাপড়  নিয়ে গেছে। ঈদের ছুটি হলে কেউ না থাকার সুযোগে চোরের দল রুমের তালা ভেঙে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। চুরির খবর পেয়ে গতকাল পুলিশ চুরি যাওয়া হল পরিদর্শন করেছে।

সরেজমিনে দেখা গেছে, বাগেরহাট শহরের মুণিগঞ্জ এলাকায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউটের (ম্যাটস্) ছাত্রীনিবাস। চারতলার এই ছাত্রীনিবাসে ৩০০’রও বেশি ছাত্রী বসবাস করেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার অন্তত ১৫টি রুমের তালা ভাঙা, রুমের ভেতরে সব তথনছ করা। এসব রুম থেকে মেয়েদের নগদ টাকা, জামাকাপড়, স্বর্ণের গহনা, রাউটার, ইলেকট্রিক ডিভাইস ও টেলিভিশন নিয়ে গেছে চোরের দল।