বাউফ‌লে তরমুজবোঝাই জাহাজ ডুবি, নিখোঁজ ২

পটুয়াখালীর বাউফ‌লে ঢাকাগামী একটি লঞ্চের ধাক্কায় তরমুজবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। আজ বুধবার ভোর প্রায় ৪টার দিকে উপ‌জেলার বগা ইউনিয়‌নের বামা‌নিকা‌ঠি এলাকার পায়রা নদী‌তে ওই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, পটুয়াখালী থে‌কে এক‌টি জাহাজ তরমুজ বোঝাই ক‌রে ঢাকার উদ্দে‌শ্যে যা‌চ্ছি‌ল। জাহাজ‌টি বাম‌নিকা‌ঠি এলাকায় পৌঁছ‌লে ঢাকা থে‌কে ছে‌রে আসা লঞ্চ‌ জাহাজ‌টি‌কে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থ‌লে তরমুজ‌ব্ঝোই জাহাজ‌টি ত‌লি‌য়ে যায়। জাহা‌জে মোট ৪ জন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে ২ জন জেগে থাকলেও বাকি ২ জন ঘুমন্ত অবস্থায় ছিলেন। দুর্ঘটনার পর জেগে থাকা দুইজন কোনোভাবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ঘুমন্ত অবস্থায় থাকা অপর দুইজন এখনো নিখোঁজ। জাহাজে প্রায় ৪ হাজার তরমুজ বোঝাই ছিল, যা দুর্ঘটনার পর নদীতে ভেসে যায়।

খবর পেয়ে পটুয়াখালীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করছে। উদ্ধার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।