যথাযোগ্য মর্যাদায় ও ভাব গাম্ভীর্যের মাধ্যমে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিভিন্ন অনুষ্ঠান মালায় আয়োজিত দিবসটির প্রথম প্রহরে কনসাল জেনারেল মোঃ সাখাওয়াত হোসেন জাতীয় পতাকা উত্তোলন এবং কনস্যুলেটর অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের নিয়ে কনসুলেট প্রাঙ্গণ অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ পর্যাক্রমে জেদ্দায় বাংলাদেশ কমিউনিটি, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠন, মক্কা বিএনপি, তায়েফ বিএনপি সহ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জাতীয় কারিকুলাম ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখা,বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এর উদ্যোগে শহীদ মিনারে প্রশস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়।
দ্বিতীয় পর্বে আলোচনা সভায় বাংলাদেশের অভ্যুদয়,মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বক্তব্য রাখেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান, জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েত উল্লাহ চৌধুরী ( সিআইপি), সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন।
মহান মুক্তিযুদ্ধ ও সকল সাধিকার আন্দোলনে নিহতদের স্মরণে মাগফেরাত কামনা করেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি প্রবাসীদের সৌদি আরবের আইন কানুন মেনে চলা, দেশের মর্যাদা ক্ষুন্ন করে এমন ধরনের অবৈধ কাজ হইতে বিরত থাকা এবং বৈধ পথে বাংলাদেশের রেমিট্যান্স প্রেরণের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে কনস্যুলেটর সকল কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ,বাংলাদেশ বিমান অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণমাধ্যম প্রতিনিধি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা ও ইংরেজি মাধ্যমেরশিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।