চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের ভূঁইয়া তালুক গ্রামে ভূঁইয়া তালুক তরুণ সমাজের উদ্যোগে গ্রামবাসীদের নিয়ে স্বাধীনতা উৎসব ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৬মার্চ) গ্রামের খোলামাঠে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান গ্রামের শিশু-কিশোর, নারী-পুরুষসহ সব বয়সী মানুষের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে শিশুদের দৌড়, বিস্কিট খেলা ও বস্তা দৌড়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া ছিল নারীদের বালিশ খেলা, চেয়ার খেলা ও হাঁড়িভাঙা এবং পুরুষদের হাঁড়িভাঙা ও ট্রাইবেকার গোল প্রতিযোগিতা। উপস্থিত অতিথি এবং দর্শকদের বিভিন্ন খেলাধুলা ও প্রতিযোগিতায় প্রাণবন্ত অংশগ্রহণ পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। দিনব্যাপী বিভিন্ন আয়োজন শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পী ও তরুণ-তরুণীরা গান, নৃত্য ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
স্বাধীনতা উৎসব ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মিরসরাই শাখার সহ-সভাপতি মো. আলমগীর, জাসাস মঘাদিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, মঘাদিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. আব্দুল্লাহ, ব্যাংকার আলাউদ্দিন আলো, ক্লিপটন গ্রুপের কর্মকর্তা কাজী মাসুক, ব্যবসায়ী মামুন হোসেন খোকন, গোলাম রসূলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া অনুষ্ঠানের আয়োজকদের মধ্যে অন্যতম ছিলেন নজরুল ইসলাম রিপন, আব্দুর রশিদ, নিজাম উদ্দিন, জহির রায়হান, আজমল হোসেন, জুয়েল রানা, জিয়াদুল ইসলাম, সোহরাব হোসেন, আবু নছর রিয়াদ ও রিয়াদ হোসেন।
আয়োজকরা জানান, স্বাধীনতা দিবস ও ঈদের আনন্দ একসঙ্গে ভাগাভাগি এবং গ্রামের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি আরও জোরদার করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তারা।