টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনা

গাইবান্ধায় নিহত পাঁচজনের দাফন সম্পন্ন

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেন দুর্ঘটনায় নিহত পাঁচজনের গাইবান্ধায় দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ মার্চ) বাদ যোহরের পর সাদুল্লাপুর উপজেলার নিজপাড়া গ্রামে জানাযা শেষে তাদের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

এর আগে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাদের মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়।  এসময় স্বজনের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে। পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

ঈদের ছুটি শেষে গতকাল শুক্রবার (২৭ মার্চ) সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা। পথে বাসটির তেল শেষ হয়ে গেলে সন্ধ্যার দিকে তারা সড়কের পাশে নেমে পড়েন। পরে অসতর্কভাবে রেললাইনের ওপর বসে কথা বলার সময় হঠাৎ দ্রুতগামী ট্রেন এসে পড়লে ঘটনাস্থলে তারা নিহত। নিহতরা হলেন নার্গিস আক্তার (৪২) ও তার ছেলে নিরব (১৫) এবং নিরবের বড় ভাইয়ের শাশুড়ি, প্রতিবেশী দোলা বেগম (৪৫)। তারা সবাই দরিদ্র পরিবারের গার্মেন্টস শ্রমিক ছিলেন।