কষ্টের ফসলে দুর্বৃত্তের হানা, কৃষকের কান্না 

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৬:২৪ পিএম

সকালবেলা ছেলেকে সঙ্গে নিয়ে ক্ষেত থেকে লাউ তুলছিলেন কৃষক বায়েজিদ মণ্ডল (৪০)। সকাল সকালেই বাজারে নেবেন বিক্রির জন্য। ক্ষেত থেকে প্রায় শতাধিক লাউ তুলেছেন। এমন সময় গাছের নিচের অংশে চোখ যাওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়েন তিনি। কারণ গাছে লাউ ঝুলে থাকলেও গোড়া থেকে সব গাছ কেটে দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে এক বিঘা জমিতে থাকা প্রায় ১০০টি লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

বায়েজিদ মন্ডল বলেন, প্রায় দেড় মাস আগে জমিতে চারা রোপণ করছি। এরপর অনেক টাকা ব্যয় করে জাঙলা (লাউগাছের উপরে দড়ি বা বাশ দিয়ে তৈরি) টাল দিয়েছি। সবেমাত্র গাছগুলোও টালে উঠে লাউ ধরতে শুরু করেছে। ইতোমধ্যে লাউ তুলতে শুরু করেছি। প্রথমদিন প্রায় ২০টি লাউ তুলে বিক্রি করেছি। শুক্রবার সকালে স্থানীয় বাজার বসে। সেখানে লাউ নিয়ে বিক্রির কথা ছিল। সেজন্যে কিছু লাউ তুলছি। লাউ তুলতেই হঠাৎ চোখ পড়ে অনেক গাছ আমলে গেছে। ইতোমধ্যে দেখতে পাই সব গাছ কাটা। 

ক্ষতিগ্রস্ত কৃষক বায়েজিদের অভিযোগ, বাড়ির পাশে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ রয়েছে। হয়তো তারাই এভাবে আমার ক্ষতি করেছে। এই জমিতে লাউ রোপন করতে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে। আশা ছিল দেড় থেকে দুই লাখ টাকার লাউ বিক্রি হবে। এখন গাছ কেটে ফেলায় মারাত্মক আর্থিক ক্ষতি হলো। এ বিষয়ে  থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, কৃষকের ফলস নষ্ট করা খুবই জঘন্য অপরাধ। এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে জড়িদের চি ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত