ধোনিকে ছাড়াই শুরু করছে চেন্নাই, খেলতে পারবেন না প্রথম দুই সপ্তাহ

বেঙ্গালুরু-হায়দরাবাদ ম্যাচ দিয়ে আইপিএল ২০২৬ এর পর্দা ওঠার দিনেই বড় এক দুঃসংবাদ পেল চেন্নাই সুপার কিংস (সিএসকে) ভক্তরা। চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকে। শনিবার ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মাঠের লড়াই শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে সিএসকে টুইট করে জানায়, ৪৪ বছর বয়সী ধোনি বর্তমানে 'কাফ স্ট্রেইন' বা পায়ের পেশির চোটে ভুগছেন। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। গত কয়েক মৌসুম ধরেই হাঁটুর চোট ধোনিকে ভোগাচ্ছিল, যার জন্য ২০২৩ সালে তার অস্ত্রোপচারও হয়েছিল। এবার নতুন এই চোট তাকে আসরের শুরু থেকে ছিটকে দিল।

আইপিএলের ইতিহাসে এবারই প্রথম সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনি—এই দুই আইকনকে ছাড়াই কোনো ম্যাচে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। ২০২১ সালে রায়না বিদায় নেওয়ার পর গত মৌসুম পর্যন্ত চেন্নাইয়ের প্রতিটি ম্যাচেই ধোনি খেলেছেন। ফলে ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে সিএসকে-র জন্য এক নতুন যুগের শুরু। ধোনিকে ছাড়া প্রথম দুই সপ্তাহে চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে সিএসকে-কে: ৩০ মার্চ: বনাম রাজস্থান রয়্যালস (গৌহাটি), পাঞ্জাব কিংস (হোম), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (অ্যাওয়ে), দিল্লি ক্যাপিটালস (হোম)

ধোনির অনুপস্থিতিতে বিকল্প কে?

চেন্নাইয়ের গতবারের পারফরম্যান্স ছিল হতাশাজনক; মাত্র ৪টি জয় নিয়ে তারা টেবিলের তলানিতে শেষ করেছিল। এবার ঘুরে দাঁড়ানোর মিশনে শুরুতেই বড় ধাক্কা খেল দলটি। আইপিএলে রেকর্ড ২৭৮টি ম্যাচ খেলা ধোনি গত বছর ১৪টি ম্যাচে ১৩৫.১৭ স্ট্রাইক রেটে ১৯৬ রান করেছিলেন। 

ধোনির অবর্তমানে উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা যেতে পারে নতুন রিক্রুট সঞ্জু স্যামসনকে। রাজস্থান রয়্যালস থেকে ট্রেড হয়ে আসা স্যামসন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের সাথে ইনিংস ওপেন করবেন। এ ছাড়া কিপিং অপশনে উরভিল প্যাটেল এবং নতুন মুখ কার্তিক শর্মাও রয়েছেন দলে। বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করা কার্তিককে ১৪.২০ কোটি টাকা দিয়ে দলে ভিড়িয়েছে চেন্নাই।

২০২৫ সালের আইপিএলে চেন্নাইয়ের পারফরম্যান্স ছিল হতাশাজনক; মাত্র ৪টি জয় নিয়ে তারা টেবিলের তলানিতে শেষ করেছিল। এবার ঘুরে দাঁড়ানোর মিশনে শুরুতেই বড় ধাক্কা খেল দলটি। আইপিএলে রেকর্ড ২৭৮টি ম্যাচ খেলা ধোনি গত বছর ১৪টি ম্যাচে ১৩৫.১৭ স্ট্রাইক রেটে ১৯৬ রান করেছিলেন। তার ফিনিশিং টাচ ছাড়াই এবার টুর্নামেন্ট শুরু করতে হচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়নদের।

চোটের তালিকায় ধোনির পাশাপাশি রয়েছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার নাথান এলিসও, যিনি পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন স্পেন্সার জনসন।