উইকেট নিয়েও রিশাদ হেরে গেলেন উইকেটশূণ্য শরীফুলের কাছে

পিএসএলের আজকের প্রথম ম্যাচে দুই দলে ছিলেন দুই বাংলাদেশি। পেশোয়ার জালমিতে শরীফুল ইসলাম, রাওয়ালপিন্ডিজে রিশাদ হোসেন।
ম্যাচটিতে দাপট দেখিয়েছেন ব্যাটসম্যানেরা। যে দাপুটে ব্যাটিংয়ে রাওয়ালপিন্ডিজের ২১৪ রান পেশোয়ার টপকে গেছে ৫ বল আগেই। রিশাদদের বিপক্ষে শরীফুলের দলের জয় ৫ উইকেটে।

শরীফুল বোলিংয়ে ভালোই করেছিলেন। পিন্ডিজের ইয়াসির খান (৪৬ বলে ৭ বাউন্ডারি ও ৬ ছক্কায় ৮৩) ঝোড়ো ব্যাটিংয়ের বিপক্ষে উইকেট শূণ্য থাকলেন ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ৩১। 

তুলনায় উইকেট নেয়ায় সাফল্য পেলেও হার জালমির ২১৫ রানে পৌছানো আটকাতে পারেননি রিশাদ। ৩৫ রান দিয়ে অ্যারন হার্ডির উইকেট নিয়েছেন তিনি। কিন্তু হারিস-বাবরের ৭৮ রানের ওপেনিং জুটির পর মাইকেল ব্রেসওয়েল ও আব্দুল সামাদ মাত্র ২৮ বলে ৬৮ রান তুলে এক ওভার আগেই জয় ছিনিয়ে নেন। কিউই অলরাউন্ডার ব্রেসওয়েল হয়েছেন ম্যাচ সেরা। 

সংক্ষিপ্ত স্কোর

রাওয়ালপিন্ডিজ: ২০ ওভারে ২১৪/৪ (ইয়াসির ৮৩, রিজওয়ান ৪২; রাজা ২/৪২, শরীফুল ০/৩১)।

পেশোয়ার জালমি: ১৯.১ ওভারে ২১৮/৫ (হারিস ৪৭, বাবর ৩৯; আমাদ ২/৪৫, রিশাদ ১/৩৫)।

ফল: পেশোয়ার ৫ উইকেটে জয়ী।