বাঁশখালীতে অ‌তি‌রিক্ত ভাড়া আদায়, ৬ সিএনজি চালককে জরিমানা

চট্টগ্রা‌মের বাঁশখালীতে সড়‌কে অ‌তি‌রিক্ত ভাড়া আদা‌য়ের অ‌ভি‌যো‌গে ৬ সিএনজি চালককে জরিমানা করা হ‌য়ে‌ছে। বাঁশখালীর প্রধান সড়কের পৌরসভার জলদী এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ওই জরিমানা করা হয়। সহযোগিতায় ছিলো বাঁশখালী থানা পুলিশ।

জানা যায় ঈদ শেষ হ‌লেও অ‌ফিসমুখী এবং ঘরমুখী যাত্রী‌দের কাছ থে‌কে অ‌তি‌রিক্ত ভাড়া আদা‌য়ের অ‌ভি‌যো‌গ পাওয়া যায়। এ প্রেক্ষিতে শনিবার (২৮মার্চ) বিকেলে সিএনজি চালিত অটোরিকশাযাত্রীদের ভাড়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় সড়ক পরিবহন আইনে ৬ সিএনজি চালককে মোট ২ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম সহ যাত্রীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এ বিষয়ে সচেতন মহল থেকেও প্রশাসনের কাছে অভিযোগ করা হ‌য় তারই এরই প্রেক্ষিতে জনদুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট পরিচালনা করে।

এ ব‌্যাপা‌রে উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার (ভু‌মি ) ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় সম্পূর্ণ বেআইনি। জনগণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো পরিবহন চালক বা সংশ্লিষ্ট ব্যক্তি আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ব‌লে তি‌নি জানান।

অভিযানকালে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.খালেদ সাইফুল্লাহসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। জন‌ভোগা‌ন্তি রো‌ধে প্রশাসনের পক্ষ থে‌কে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং যাত্রীদের ভোগান্তি কমবে এবং লাই‌সেন্স বিহীন চালক ও দুর্ঘটনা রোধ হ‌বে ব‌লে অ‌ভিমত ব‌্যক্ত ক‌রেছেন সংশ্লিষ্টরা।