হবিগঞ্জের মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) তাদের গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার হাজী আব্দুল হামিদ ম্যানশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন হবিগঞ্জের মাধবপুরের পরমানন্দপুর এলাকার মো. শাহীন মিয়া (৩০) ও একই উপজেলার শ্রীধরপুর গ্রামের মো.ফয়সাল মিয়া।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, গত ২৪ মার্চ সন্ধ্যায় মাধবপুরের সুরমা চা বাগানে ঘুরতে আসা এক নারীকে অপহরণ করে ধর্ষণ করে শাহীন মিয়া ও তার সহযোগী জসিম মিয়া। খবর পেয়ে পুলিশ ওইদিন সন্ধ্যায় অভিযান চালিয়ে ভিকটিম নারীকে উদ্ধার করে এবং ধর্ষক জসিম মিয়াকে গ্রেপ্তার করে। অপর আসামি শাহীন মিয়া পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়। শনিবার সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে র্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানাস, গোপন সংবাদ পেয়ে একই দিন রাতে মাধবপুরের মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শন (এএসআই) মাসুদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শ্রীধরপুর গ্রামে অভিযান চালিয়ে ২০১৪ সালের একটি জিআর মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো.ফয়সাল মিয়াকে গ্রেপ্তার করেন।
আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।