মেসিডোনিয়ার সেই ‘ভূত’ ইতালির সামনে

ইতালীয় ফুটবলের ইতিহাসে ২০২২ সালের সেই রাতটি ছিল এক কলঙ্কিত অধ্যায়। ঘরের মাঠে নর্থ মেসিডোনিয়ার কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল তৎকালীন ইউরো চ্যাম্পিয়নরা। সেই ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন ফ্রান্সের ক্লেমোঁ তুরপাঁ। ভাগ্যের কী নির্মম পরিহাস, আগামী মঙ্গলবার বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে জীবনের মরণ-বাঁচন লড়াইয়ে আবারও সেই ক্লেমোঁ তুরপাঁর বাঁশির অধীনেই মাঠে নামতে হচ্ছে জেন্নারো গাত্তুসোর শিষ্যদের। ইতালীয় সংবাদমাধ্যমগুলো একে দেখছে এক ‘কুফা’ বা অশুভ লক্ষণ হিসেবে। ক্লেমোঁ তুরপাঁর সেই ৯২ মিনিটের বাঁশি আজও ইতালিয়ানদের কানে ট্রাজকোভস্কির সেই জয়সূচক গোলের আর্তনাদ হয়ে বাজে। ইতালির জন্য এবারের লড়াইটা মোটেও সহজ নয়। ম্যাচটি হবে বসনিয়ার জেনিকায়, যা বর্তমানে তীব্র শীতে প্রায় বরফে ঢাকা।