পশ্চিম বাংলার বিনোদন জগতে হঠাৎ বেদনার ছাপ। নাটকের শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মারা গেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি। অভিনেতার আকস্মিক এমন নির্মম মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড। কীভাবে কী ঘটল, তা বুঝে উঠতে পারছে না কেউ। ময়নাতদন্তের রিপোর্ট এখনও সামনে না এলেও, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফুসফুস ভরে গিয়েছিল পানিতে।
পুলিশের তরফে এখনও রিপোর্টের বিষয়ে কিছু জানানো হয়নি। তবে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, অভিনেতার ফুসফুস নোনাজলে ভরে গিয়েছিল। ঢুকে গিয়েছিল বালি। ফলে দমবন্ধ হয়ে যায়, থেমে যায় হৃদস্পন্দন, মৃত্যু হয় অভিনেতার।
বন্দ্যোপাধ্যায়। তার হঠাৎ এই মৃত্যুর ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। পশ্চিমবঙ্গের দিঘা থানায় এ মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।
এরইমধ্যে এই মৃত্যুর সব প্রশ্ন ও রহস্য উদঘাটনে অ্যাকশনে নেমেছে পুলিশ। চলছে জোর তদন্ত। দুই দফায় হবে পোস্ট মর্টেম। চলবে নানা সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদও।